করোনাভাইরাসের বিস্তার রুখতে এবং জনস্বাস্থ্যের ওপর এর ঝুঁকি কমাতে পবিত্র রমজান মাসেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভার্চ্যুয়াল সাক্ষাৎ নিশ্চিতের ওপর জোর দিয়ে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
রমজান উপলক্ষে দেওয়া বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, শারীরিক সংস্পর্শ এড়াতে হবে। এর অংশ হিসেবে হাত নাড়ানো বা মাথা নোয়ানো কিংবা বুকে হাত রেখে অভিবাদন জানানো যেতে পারে। অসুস্থ ও বয়স্ক লোকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তাঁদের কোনোভাবেই কোনো ধরনের জমায়েতে যাওয়া উচিত হবে না। এ ছাড়া উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদেরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

(0) Comments
একটি মন্তব্য পোস্ট করুন