করোনা: গোয়েন্দাদের কথা কানে তোলেননি ট্রাম্প:
গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হলেই সাধারণত খবরের শিরোনাম হয়। তবে এখন নিশ্চয়ই গোয়েন্দাদের প্রাপ্য কৃতিত্ব দেওয়া উচিত। কারণ, কয়েক মাস ধরে তাঁরা লাগাতারভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোভিড-১৯ নিয়ে সতর্ক করেই যাচ্ছিলেন এবং ট্রাম্প তা আমলে নিচ্ছিলেন না। কয়েক বছর আগে থেকেই তাঁরা বলছিলেন, বড় একটি মহামারি আসতে পারে, কিন্তু মার্কিন প্রশাসনের দিক থেকে এই হুঁশিয়ারিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি।
গত জানুয়ারি ও ফেব্রুয়ারিজুড়ে গোয়েন্দারা করোনাভাইরাসের হুমকির বিষয়ে বারবার বললেও ট্রাম্প তা কানে তোলেননি। এতে অবশ্য আশ্চর্য হওয়ারও কিছু নেই, কারণ দীর্ঘদিনের চর্চার মধ্য দিয়ে তিনি এটি স্পষ্ট করতে পেরেছেন যে তাঁর মতের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে বা পরামর্শ দিলে তা তিনি ভালোভাবে নিতে পারেন না। গত বছর কংগ্রেসে গোয়েন্দা কর্মকর্তারা কয়েকটি বিষয়ে ট্রাম্পের মতের বিরুদ্ধে পাল্টা যুক্তি দেখানোর পর ট্রাম্প অমনোযোগী ছাত্রদের উদ্দেশে শিক্ষকেরা যেভাবে বলে থাকেন, অনেকটা সেভাবে বলেছিলেন, ‘গো ব্যাক টু স্কুল’।

(0) Comments
একটি মন্তব্য পোস্ট করুন