চাঁদপুর জেলায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সদরের রামপুর ইউনিয়নে একজন বৃদ্ধ ও অপরজন হাইমচর উপজেলার নীল কমল ইউনিয়নের ১২ বছরের কিশোরী।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে শ্বশুরবাড়িতে আসা জামাতার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন ওই বৃদ্ধ। ৮ এপ্রিল মারা যান জামাতা। বর্তমানে আক্রান্ত বৃদ্ধসহ তাঁর পরিবারের লোকজন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। তাঁকে আইসোলেশনে নেওয়া হবে।

এদিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, কদিন আগে ঢাকা থেকে আসা উপজেলার নীল কমল ইউনিয়নে ১২ বছর বয়সের ওই কিশোরী জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার করোনা নমুনা পরীক্ষা করা হয় ।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো.সাখাওয়াত উল্লাহ বলেন, রোববার ঢাকার শিশু হাসপাতাল থেকে পাঠানো ২৫টি রিপোর্টের ফলাফলে এ দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে চাঁদপুরে মোট ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ১২৬৩ জন। তাঁদের মধ্যে আইসোলেশনে আছেন ৪ জন।
এদিকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

(0) Comments
একটি মন্তব্য পোস্ট করুন